শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে ৩ হাসপাতালকে জরিমানা

প্রকাশ:১৯:২৪,১ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ৩ হাসপাতালকে জরিমানা

আড়াইহাজারে তিনটি হাসপাতালকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি হাসপাতালকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ৩ টি প্রতিষ্ঠানই আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবপুরে অবস্থিত জনসেবা হাসপাতাল, ইসলামীয়া স্কয়ার হসপিটাল এবং পিহার্টস আই হসপিটাল।

এর মধ্যে জনসেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইসলামীয়া স্কেয়ার হসপিটালকে ৪০ হাজার টাকা এবং পিহার্টস আই হসপিটালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের মাধ্যমে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন