শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সন্দ্বীপে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৪৪৫ জন

প্রকাশ:১২:১৯,৩০ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৪৪৫ জন

.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে ৪৪৫ জন অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উড়িরচর ইউনিয়নের এ এইচ নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় এই জনকল্যাণমূলক কর্মসূচিটি পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এবং কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন