শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সৌদিগামী ৮৬টি ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ সহস্রাধিক যাত্রী

প্রকাশ:১২:৫৭,১৪ অক্টোবর ২০২৬

সৌদিগামী ৮৬টি ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ সহস্রাধিক যাত্রী

.

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে এসব ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও বিমান চলাচলে সমস্যা তৈরি হওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে।

ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রান্সজিট ফ্লাইট রয়েছে। সরাসরি চলাচলকারী বাতিল ও স্থগিত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ৫০টি ট্রান্সজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন