শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:৪৩,২৪ অক্টোবর ২০২৬
.
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটা চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাইকারী চক্রের মূল হোতা হাসনাইন হাসান রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। তার চক্রে দুজন কিশোর ও একজন নারী সদস্য ছিল।
চক্রটি পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীর স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিত। এ ছাড়া কখনো সুযোগ বুঝে নারীদের ব্যাগ থেকেও মালামাল চুরি করত বলে জানায় পুলিশ।