শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া যুবক ঢাকা থেকে উদ্ধার

প্রকাশ:১৬:০৩,৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া যুবক ঢাকা থেকে উদ্ধার

.

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর সিয়াম আলী (১৯) নামে এক তরুণকে ঢাকা থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩০ অক্টোবর (শুক্রবার) ঢাকার উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

উদ্ধার হওয়া সিয়াম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ বন্দরে শ্রমিক সরদার সহিদুল ইসলামের অধীনে তিন-চার মাস ধরে কাজ করছিলেন।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সিয়াম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে শ্রমিক সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। পরবর্তীতে ২৫ অক্টোবর সহিদুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৫৪০) করেন।

ঘটনার সাত দিনেও সিয়ামের সন্ধান না মেলায় বিষয়টি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সাহায্যে সিয়ামের অবস্থান শনাক্ত করে এবং ডিএমপির মুগদা থানা এলাকার উত্তর মুগদায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

উদ্ধার শেষে সিয়ামকে তার ভাই আমিনুল ও শ্রমিক সরদার সহিদুল ইসলামের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন