শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২০:০৭,১২ অক্টোবর ২০২৬
.
কথা শুরু হয় নৌ পথের চাঁদাবাজি নিয়ে। জিকু খান চাঁদাবাজি করছে এমনটা এসেছে কোন কোন ফেসবুক পেইজে ও অনলাইনে। এ নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন, জাসাস ও শ্রমিকদ নেতাসহ অনেকে। এতে বলা হয়, জিকু খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। তার সুনাম নষ্ট করতে একটা মহল অপপ্রচার চালাচ্ছে। তাদের মোদ্দা কথা হলো, জিকু খান চাঁদাবাজির সাথে জড়িত নয়।
সংবাদ সম্মেলনের ব্যাণারে লেখা হয়েছে ‘ জননেতা জিকো খানের বিরুদ্দে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে- সংবাদ সম্মেলন’।
নামের আগে জননেতা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিলো, ছাত্র সংগঠন, যুব সংগঠন, মূল দল করে যখন কেউ পরিপক্ক রাজনীতিক হয় তখন কারো কারো নামের আগে যুক্ত হয় ‘জননেতা’। নারায়ণগঞ্জে হাতে গোণা কয়েকজন রাজনীতিকের এ উপাধি রয়েছে। জিকু খান কোন সংগঠনের কী যদি বলতেন এবং জননেতা যুক্ত করা কি ঠিক হয়েছে ?
প্রশ্নের উত্তরে জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত জেড কে সলিউশানের আইন উপদেষ্টা এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব বলেন, জিকু খান জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের নারাণগঞ্জ থানা কমিটির সভাপতি।
নামের আগে জননেতা শব্দটি যুক্ত করা কি ঠিক হয়েছে কি-না ফের প্রশ্ন করলে তিনি বলেন,আসলে এটা ঠিক হয়নি।
সংবাদ সম্মেলনে এডভোকেট গালিব আরও বলেন, জিকু খান শহরের পরিচিত খান পরিবারের সন্তান। তিনি চাঁদাবাজ নন এ কথা বলতেই আজ সাংবাদিকদের সামনে এসেছি। তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক অপপ্রচার চালানো হয়েছে। যা মোটেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করি,যারা সংবাদ করে তার যেন সত্য তথ্যের উপর করে।
প্রসঙ্গত, জিকু খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ভাই।