শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ:১১:২২,৩০ অক্টোবর ২০২৬

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক

.

সোনারগাঁ উপজেলায় বিয়ের আগের রাতে এক বোতল বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক মো. শুভ জামপুর ইউনিয়নেরই বাসিন্দা এবং শুক্রবার তার বিয়ের দিন নির্ধারিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মামুনুর রশীদ ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় শুভর কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক জানান, বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন