শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশ:২০:১৯,১৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুরের জামুর্কী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।

স্থানীয়রা জানান, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকে আঘাত করে। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপ সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন