শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১

প্রকাশ:১২:০০,১৮ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১

.

নেত্রকোণায় লুৎফুজ্জামান ফকির আলিফ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে শহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, অপূর্ব দুর্গাপুরের চিহ্নিত সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লুৎফুজ্জামান আলিফ। দোকান থেকে বের হওয়ার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন। তার নিজ বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করেছিল। সে সময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন