শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:০৬,১৫ অক্টোবর ২০২৬
.
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আব্দুল হাই ইন্তেকাল করেছেন । আজ বৃহস্পতিবার ( বুধবার দিবাগত রাত) ১৫ অক্টোবর রাত ১২টা ৫৪ মিনিটে তিনি মারা যান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সংসদ সদস্য ও স্থানীয় সরকার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।
আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৯ সালে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে তিনি প্রতিনিধিত্ব করেন। অষ্টম জাতীয় সংসদে তিনি প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।