শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৩৫,২১ অক্টোবর ২০২৬
.
ঢাকার ডেমরা ডিআরএস-এর আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য আজ বুধবার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।