শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:২৮,১ অক্টোবর ২০২৬
বিকেএমইএ-র বৈঠক টাইম ম্যাগাজিনের সাথে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে টাইম ম্যাগাজিনের সাথে বিকেএমইএ-র বৈঠক।
আজ (১ই অক্টোবর) বিকেএমইএ (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম-এর নেতৃত্বে আন্তর্জাতিক সাময়িকী টাইম (TIME) ম্যাগাজিন-এর এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেল-এর সাথে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিশ্বব্যাপী পাঠকদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি, পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরির ভূমিকা এবং ইতিবাচক অর্জনসমূহ তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-র কার্যকরী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক শামীম হোসেন এবং বায়লা (BAYLA)-র ১ম সহ-সভাপতি হাসিন আরমান (অয়ন)।