শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধী আল আমিনকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

প্রকাশ:১২:৫৯,২ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী আল আমিনকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

প্রতিবন্ধী অটোরিকশাচালক আল আমিনকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালানো আল আমিনের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। গাড়িটির নষ্ট ব্যাটারি পরিবর্তনের জন্য তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আল আমিন অটোরিকশা চালিয়ে সংসার চালান। সম্প্রতি গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় তার একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এতে তিনি পরিবার নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়েন। খবর পেয়ে ইউএনও তাকে নতুন ব্যাটারি কেনার জন্য এই সহায়তা দেন।

সহায়তা হস্তান্তরের সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকার সবসময় অসহায় ও প্রান্তিক মানুষের পাশে রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আল আমিনের পরিশ্রম করার মানসিকতা প্রশংসনীয়। তার পরিবার যেন সংকটে না পড়ে, সেজন্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়েছে।

আর্থিক সহায়তা পেয়ে আল আমিন বলেন, গাড়ি বন্ধ থাকায় কয়দিন ধরে তার পরিবার কষ্টে ছিল। ইউএনওর এই সহায়তায় ব্যাটারি কিনে তিনি আবার অটোরিকশা চালাতে পারবেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন