শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:০১,২ অক্টোবর ২০২৬
বিক্ষোভ মিছিল করেছে বিএনপি
নারায়ণগঞ্জ ফতুল্লা রেলস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ। এতে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।