শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

শিক্ষা সামগ্রী বিতরণ করল ছাত্র কল্যাণ ইউনিট

প্রকাশ:১২:২৭,৩ অক্টোবর ২০২৬

শিক্ষা সামগ্রী বিতরণ করল ছাত্র কল্যাণ ইউনিট

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ছাত্র কল্যাণ ইউনিট

নারায়ণগঞ্জের পূর্ব মসিনাবন্দে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে 'বৈষম্যমুক্ত মানবিক ফোরামের' ছাত্র কল্যাণ ইউনিট। শুক্রবার (২ অক্টোবর) বাদ মাগরিব আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ মামুন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউস সানি টুটুল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুন হোসেন বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম চর্চার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, শিক্ষা সামগ্রীর অভাবে যেন কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। সমাজের বিত্তবানদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আলমগীর মোল্লা, মো. সাইফুল হোসেন, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ সৈকত ও মোহাম্মদ সিজান। শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছে উপস্থিত শিক্ষার্থীরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন