শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:১৬:২১,৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সব উপজেলা ও ইউনিয়নে একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধান ও নির্দেশনায় এসব কর্মসূচি পরিচালনা করা হয়।

জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

অভিযানকালে কার্যালয় চত্বর, আঙিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমা পানি অপসারণ করা হয়। এর পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় অধিবাসীদের সচেতন করা হয়।

কার্যক্রম তদারককালে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। তিনি নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখার ওপর জোর দেন।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বাড়িঘর ও দপ্তর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক করেন।

কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন