শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে চুরির মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ:১৮:৫৩,৩ অক্টোবর ২০২৬

বন্দরে চুরির মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

চুরির মামলার এক আসামি ও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দরে পুলিশের এক বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামি ও তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতে রুপালী আবাসিক এলাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

পুলিশ জানায়, রুপালী আবাসিক এলাকা থেকে চুরির মামলার আসামি মাহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ওয়াসার গলির আলীনুরের বাড়ির ভাড়াটিয়া ও মো. মিজানুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে গত ২৬ জুলাই বন্দর থানায় একটি চুরি মামলা হয়।

একই রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন