শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের পরিকল্পনা আবুল কালামের

প্রকাশ:১৯:২৭,৩ অক্টোবর ২০২৬

উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের পরিকল্পনা আবুল কালামের

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

খেলাধুলাকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠ এবং স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন বাড়াতে আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে একটি খেলার ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আবুল কালাম বলেন, খেলাধুলাকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম তৈরির চিন্তাভাবনা রয়েছে। স্থানীয় ক্রীড়ার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে শুক্রবার মদনপুরে আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। পরে আসরের নামাজ আদায় শেষে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ওই অনুষ্ঠানে যোগ দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন