শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার

প্রকাশ:১৯:৪৯,৩ অক্টোবর ২০২৬

সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।

শনিবার বিকেল চারটার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় অবস্থিত রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৪৪ বছর বয়সী সানজিদ হাসনাত মৃত আবুল হাসনাতের ছেলে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সোনারগাঁ থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে আসামি হিসেবে তার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন