শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ফার্নিচারের দোকানে চলন্ত ট্রাক, নিহত ১

স্টাফ রিপোর্টার

প্রকাশ:০৯:৪৩,৪ অক্টোবর ২০২৬

বন্দরে ফার্নিচারের দোকানে চলন্ত ট্রাক, নিহত ১

.

বন্দরে  চাকা বিস্ফোরিত  হয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে ঢুকে নিহত হয়েছে  একজন। এসময় আহত হয়েছে আরো চারজন।


শনিবার রাতে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাক রাস্তায় হঠাৎ চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে যায়। এতে দোকান ও আশপাশে থাকা লোকজন চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 


​খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
 নিহতের নাম-পরিচয় জানা যায়নি । পুলিশ ট্রাকটি জব্দ ও একজন আটক করেছে

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন