শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

প্রকাশ:১৩:২৯,৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জ জেলা জুড়ে পুলিশ ও ডিবি বাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী এবং মাদক ব্যবসায়ীসহ মোট ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনভর জেলার সাতটি থানা ও গোয়েন্দা এলাকাভিত্তিক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৩২ পিস ইয়াবাও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জন কর্মী, ৮ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ১ জন চোর, পরোয়ানাভুক্ত ৭ আসামি, নিয়মিত মামলার ৮ আসামি এবং অন্যান্য আইনে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি ২৪ জন করে আসামি গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ২৪ জন এবং সিদ্ধিরগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারী নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য ও ৩০ পিস ইয়াবাসহ ২৪ জনকে ধরা হয়।

এ ছাড়া সোনারগাঁও থানায় ৫০ পিস ইয়াবাসহ ২০ জন, নারায়ণগঞ্জ সদর থানায় ২১২ পিস ইয়াবাসহ ১৫ জন, রূপগঞ্জ থানায় ৭ জন, বন্দর থানায় ৭ জন এবং আড়াইহাজার থানায় ১ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন