শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশ:১৫:১৯,৪ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার

উদ্ধারকৃত পিস্তল

আড়াইহাজার  ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসের কাছে একটি বাড়ি থেকে ১ টি বিদেশি পিস্তল  ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে এস আর বি-১১।

শনিবার দিবাগত রাত আড়াইটায় (৪ অক্টোবর) পরিত্যাক্ত জমিদার বাড়ীর একটি রুমের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ জানিয়েছে, সিপিএসসি এর একটি বিশেষ টিম আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যাক্ত জমিদার বাড়ীতে অভিযান পরিচালনা করে। টের পেয়ে কয়েকজন লোক
 দ্রুত পালিয়ে যায়। পরে  তল্লাশী করে  বাড়ির দ্বিতীয় তলার রুমের ভিতর হতে ১ টি বিদেশি পিস্তল ও ১ টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, যা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন