শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ

প্রকাশ:১৭:০০,৪ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ

.

আড়াইহাজারে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৮০ কাউন্টের সুতা জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে এই সুতা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। সেখান থেকে মোট ৪০০ বস্তা বা কার্টন সুতা উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, প্রথমে নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়িতে বন্ড সুবিধার কিছু সুতা আটক করা হয়। পরবর্তীতে সেই সূত্রের ওপর ভিত্তি করে আড়াইহাজারের পুরিন্দায় এই গোপন গোডাউনের সন্ধান পান কর্মকর্তারা। এরপরই সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সুতা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সুতার বাজারমূল্য আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকা।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঘটনার সূত্রপাত মাধবদীতে হলেও এর প্রধান গোডাউনটি ছিল আড়াইহাজারে। কাস্টমস কর্তৃপক্ষ মূল অভিযান পরিচালনা করেছে এবং পুলিশ কেবল তাদের সার্বিক সহায়তা দিয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন