শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৭:০৪,৪ অক্টোবর ২০২৬
গ্রেপ্তারকৃত কামরুল হাসান ও মিজানুর রহমান।
বন্দরে ১০ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম। তারা হলো কামরুল হাসান ও মিজানুর রহমান। রবিবার (৪ অক্টোবর০ বিকেলে) এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলে কামরুল হাসান ও মিজানুর রহমান।
গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি (বিলুপ্ত র্যা ব)-১১ জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে দুইজনকে আটক এবং তাদের কাছে ১০ কেজি গাঁজা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত কামরুল নেত্রকোনা মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে। অপরজন মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় গোকুলদাসবাগ (৬নং ওয়ার্ড) এলাকার মাসুক ভুঁইয়ার ছেলে।