শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত: গ্রেপ্তার ১

প্রকাশ:১৮:৩৮,৪ অক্টোবর ২০২৬

বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত: গ্রেপ্তার ১

.

বন্দরে ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় মো. আল আমিন (৪৫) নামে অপর একজনকে পলাতক আসামি করা হয়েছে।

রোববার নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় এই মামলাটি দায়ের করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় বন্দর থানায় মামলাটি রুজু হয়েছে, যার এফআইআর নম্বর-৭। এজাহারে উল্লেখ করা হয়, এই দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার এবং পলাতক আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা।

এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। অনিয়ন্ত্রিত ট্রাকটি প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয় এবং পরে সড়কের পাশের একটি দোকানে উঠে যায়। এতে দোকানে বসে থাকা ইউনুস মিয়া ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও কয়েকজন আহত হন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন