শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:১৭,৪ অক্টোবর ২০২৬
.
ফতুল্লার কাশিপুর মুন্সী বাড়ির জামাল উদ্দিন আহমেদ (৭৪) মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় মৃত্যু বরণ করেন তিনি।
রবিবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ ময়দানে মরহুমের দুটি জানাজার পর দাফন করা হয়।
তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর মুন্সিবাড়ির মরহুম আফতাব উদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে। বয়স জনিত কারন ও ডায়বেটিস সহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একাধিক পুত্র কন্যা রেখে গেছেন। সাংবাদিক ও আইনজীবী মোস্তফা করিম মরহুমের খালাতো ভাই।