শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে লাইট গান ও কার্তুজ উদ্ধার

প্রকাশ:১৩:২৪,৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে লাইট গান ও কার্তুজ উদ্ধার

.

সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় এলজি এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অবস্থিত পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে এ অভিযান চালানো হয়। সোমবার এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ দল মনোয়ারা জুট মিলে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে জুট মিল সংলগ্ন স্থান তল্লাশি করে একটি দেশীয় এলজি ও ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এসআরবি-১১-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন