শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

দুই গাড়ির চাপায় লাইনম্যান নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৬:৩১,৫ অক্টোবর ২০২৬

দুই গাড়ির চাপায়  লাইনম্যান নিহত

ক্যাপশন: বক্তাবলী ফেরী

ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন (৪০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ফেরিতে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার  হোসেন মিয়ার ছেলে ।

স্থানীয়রা জানান , সকালে ফেরিঘাটে যানবাহন পারাপারের সময় লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরাফ। এ সময় একটি কভার্ডভ্যান পেছন দিক থেকে এসে তাকে চাপ দেয়। কভারভ্যানটির অপর প্রান্তে থাকা একটি ট্রাকের সঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে  লোকজন আশরাফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যান।
নৌ পুলিশের বক্তাবলী ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি উপপরিদর্শক সেলিমুজ্জামান বলেন, ফেরিঘাটে টোল আদায়ের দায়িত্ব পালনকালে একটি ট্রাকের চাপায় আশরাফ গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, মরদেহের সুরতহাল কার্যক্রম শেষ হয়েছে। নিহতের স্বজনেরা কোনো আইনগত অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন