শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় যাদু চৌধুরী স্মরণ সভা

প্রকাশ:১৯:৩০,৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় যাদু চৌধুরী স্মরণ সভা

.

ফতুল্লায় হামিদুর  রহমান চৌধুরী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বাদ জোহর শাহ ফতেউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ সভায় বক্তারা মরহুমের জীবনী নিয়ে আলোচনা করেন।
স্মরণ সভায় প্রধান অতিথির ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব চৌধুরী মোহম্মদ হামিদ আল মাহবুব। এতে আরও বক্তব্য রাখেন এম এ হোসেন সাইদ, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তোফাজ্জল হোসেন চৌধুরী, আনিসুল হাসান চৌধুরী ফারুক, মাওলানা নাসির উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, সেলিম চৌধুরী, কাজী দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন।


প্রসঙ্গত, হামিদুর রহমান চৌধুরী ফতুল্লা শাহ ফতেউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গত শনিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হামিদুর রহমান চৌধুরী। যিনি জাদু চৌধুরী নামে পরিচিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন