শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৪

প্রকাশ:১১:৩৬,৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৪

.

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন সদস্য, ৬ জন মাদক ব্যবসায়ী, ৯৮ জন মাদকসেবী, ৭ জন ডাকাত, ২ জন ছিনতাইকারী ও ১ জন চোর রয়েছেন। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক হিসেবে ফতুল্লায় ৪২ জন, সোনারগাঁওয়ে ৩০ জন, বন্দরে ২৬ জন, সিদ্ধিরগঞ্জে ২৩ জন, রূপগঞ্জে ১৮ জন, নারায়ণগঞ্জ সদরে ১৩ জন এবং আড়াইহাজারে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ফতুল্লা থেকে ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি সেখান থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ২৮ জন মাদকসেবী, পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি, এক চোর ও নিয়মিত মামলার দুইজনসহ পাঁচজনকে ধরা হয়।

সোনারগাঁওয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। সেখান থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ১৪ জন মাদকসেবী, ছয় ডাকাত, চার ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার দুইজন গ্রেপ্তার হন।

রূপগঞ্জ থানা পুলিশ ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়া সেখান থেকে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য, আট মাদকসেবী ও নিয়মিত মামলার পাঁচজন গ্রেপ্তার হন।

সিদ্ধিরগঞ্জ থেকে ১৮ জন মাদকসেবী, দুই ছিনতাইকারী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামি এবং বন্দর থানা থেকে ২২ জন মাদকসেবী ও চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে ধরা হয়। আড়াইহাজার থেকে নিষিদ্ধ সংগঠনের এক সদস্য ও এক ডাকাত গ্রেপ্তার হন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন