শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ:১১:৩৯,৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

.

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া অর্ধকোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম ও এইচ এম ইয়াসির আরাফাতের উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়। আদালতের নির্দেশনায় আদালত প্রাঙ্গণে স্থাপিত বিশেষ চুল্লিতে এগুলো পুড়িয়ে ফেলা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার দাস জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মাদক মামলার আলামত হিসেবে এসব জব্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের আদেশ অনুযায়ী এগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ১৫৫ কেজি ৪৫৯ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭২১ পিস ইয়াবা, ১২ গ্রাম ইয়াবার গুঁড়া, ৬১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৬ গ্রাম দেশীয় চোলাই মদ এবং ২৭৬ বোতল এসকার্ফ সিরাপ। এর পাশাপাশি ৭৯ কেজি পচা গমও পুড়িয়ে ফেলা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ ও মালখানা কর্মকর্তা এসআই নির্মল কুমার দাস এই মাদক ধ্বংস কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন