শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

গুলিবিদ্ধ ২ জনের ট্রাইব্যুনালে জবানবন্দি, শামীম ওসমানদের বিচার দাবি

প্রকাশ:১১:৫২,৬ অক্টোবর ২০২৬

গুলিবিদ্ধ ২ জনের ট্রাইব্যুনালে জবানবন্দি, শামীম ওসমানদের বিচার দাবি

.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়ে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মামলার আসামিদের বিচার দাবি করেছেন গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই ব্যক্তি। গত রোববার (৪ অক্টোবর) ১১তম ও ১২তম সাক্ষী হিসেবে তারা এই জবানবন্দি দেন।

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার ঘটনায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলছে। আসামিরা বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই আদালত কার্যক্রম পরিচালনা করছেন।

জবানবন্দিতে ৩ ৯ বছর বয়সী ১১তম সাক্ষী হাসান গাজী জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের উকিলপাড়া ২ নম্বর রেলগেট এলাকায় আন্দোলন চলাকালে হামলা হয়। তার অভিযোগ, শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ককটেল ও গুলি ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

হাসান গাজী জানান, ওই সময় বাঁ হাঁটুতে গুলি লেগে তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শামীম ওসমানের অনুসারীদের হুমকির কারণে হাসপাতাল ছাড়তে বাধ্য হন। সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।

একই ঘটনার বর্ণনা দিয়ে ১২তম সাক্ষী ২৪ বছর বয়সী সাবেক অটোরিকশাচালক আল আমিন জবানবন্দিতে বলেন, ১৯ জুলাই নারায়ণগঞ্জের জালকুড়ি ব্রিজের নিচে আন্দোলনে তিনি অংশ নেন। সেখানে পুলিশ ও বিজিবি আন্দোলনকারীদের ধাওয়া দেওয়ার পর শামীম ওসমানের নেতৃত্বে তাদের ওপর গুলি চালানো হয়। এতে তার পায়ের গোড়ালির ওপরে গুলি লাগে এবং চিকিৎসার পরও তিনি স্বাভাবিক হতে পারেননি।

জবানবন্দি শেষে হাসান গাজী ও আল আমিন দুজনই সেদিনের ঘটনায় বহু ছাত্র-জনতা হতাহতের কথা তুলে ধরেন এবং ট্রাইব্যুনালের কাছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন