শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ:১২:৩০,৬ অক্টোবর ২০২৬
.
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬অক্টোবর) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স ইন্ড্রাষ্ট্রির পরিচালক ও পাইলট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।