শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ:১৮:২৮,৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভবনের বিদ্যুৎ সাব-স্টেশন কক্ষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিজমিজি মাদ্রাসা রোডের 'বুকস্ গার্ডেন' ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ স্থানীয় এলাকারই বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ককশিট রাখার উদ্দেশ্যে ভবনের নিচতলার সাব-স্টেশন কক্ষে ঢোকেন আব্দুর রশিদ। এ সময় তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে থানা-পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্বজনদের উপস্থিতিতে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন