শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:১৭,৭ অক্টোবর ২০২৬
.
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর থানার একাধিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জন, চুরির এক মামলার আসামি এবং বিভিন্ন পরোয়ানার পাঁচজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।