শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:১৯,৭ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকার ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চালানো ভবনটি আগে ‘সাজেদা হাসপাতাল’ নামে পরিচিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চারতলা ওই ভবনটিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে সেখান থেকে দুই নারী, ১৩ পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।
আটকের পর সবার পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হয়। বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আটক কিশোরী ও কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বাকি দুই নারী ও ১৩ পুরুষসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।