শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:২২,৭ অক্টোবর ২০২৬
.
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের দিকে হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোয়াজ্জেম হোসেন।
গ্রেপ্তার মিজানুর রহমানের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফতুল্লা এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।