শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ:১২:২৫,৭ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

.

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টায় পিলকুনী কলাবাগান পাঠাগার গলির একটি বাড়িতে এই অভিযান চালায়।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ দলটি পাঠাগার গলির পলাশের বাড়ির একটি কক্ষ থেকে এই গাঁজা উদ্ধার করে।

অভিযানকালে পুলিশ ওই কক্ষের ভাড়াটিয়া মিলি আক্তারকে গ্রেপ্তার করে। তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রামের সেলিম হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার পিলকুনী এলাকায় বসবাস করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার ঘরে অবৈধভাবে গাঁজা রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা গাঁজা ইতোমধ্যে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মিলি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন