শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অভিযানে গ্রেপ্তার ২৭

প্রকাশ:১৯:২০,৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে অভিযানে গ্রেপ্তার ২৭

.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাখাওয়াত আহাম্মেদ সজিব নামের এক নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, নারী নির্যাতন ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামি রয়েছে। তাদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য, মাদক মামলায় দুজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিআর সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় ১৫ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য সাখাওয়াত আহাম্মেদ সজিব (২৭), মাদক মামলার আসামি মো. হানিফ (৫৩) ও মাহমুদুল হাসান অনিক (৩২) এবং ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. শরীফ (২৪) রয়েছেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় হাজী ইব্রাহিম (৭০) ও সুমি আক্তারকে (২২) গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন