শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ:১৯:২৩,৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

.

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার উপজেলার মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান।

তিতাস গ্যাস রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং একটি নামবিহীন চায়ের দোকানে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে এসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি আরও জানান, মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নিয়ে হোটেলে রান্না এবং একটি আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করায় সেসব সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন পাইপ জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস ব্যবহারের অপরাধে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিতাস কর্মকর্তা রিয়াজুল ইসলাম। একই অভিযানে পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হলেও সেখানে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।

গ্যাসের অপচয় রোধ ও অবৈধ ব্যবহার বন্ধে এই তৎপরতা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন