শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আনোয়ার প্রধানকে শোকজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৩:১০,৮ অক্টোবর ২০২৬

আনোয়ার প্রধানকে শোকজ

.

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেটা সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করার দায়ে নারায়ণগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে। 
নোটিশে বলা হয়েছে, গত ৬ অক্টোবর দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবিরের কক্ষে সাখাওয়াত হোসেন খান প্রবেশ করলে তার সাথে অশ্রাব্য ভাষায় হেয় ও হেনস্তা করা হয়। এজন্য আনোয়ার প্রধান ছাড়াও আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ অভিযোগ ছাড়াও মিডিয়ায় সাখাওয়াত হোসেন খানকে ২ ঘন্টা আটক করে রাখা হয়েছে এবং ক্ষমা চেয়ে সে পালিয়ে গেছে বলে আনোয়ার প্রধানের মিথ্যা বক্তব্য দেয়া, দীর্ঘ দিন ধরে দলের চেইন অব কমান্ড অমান্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পিপি নিয়োগ পাওয়া এডভোকেট সুমন মিয়ার আইনী কার্যকলাপ করতে বাধা প্রদান, কক্ষ তালাবদ্ধ করে রাখার অভিযোগ আনা হয় শোকজ নোটিশে। এছাড়া সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পর ক্ষমা চাওয়ার ২৪ ঘন্টার মৌখিক আহ্বানেও সাড়া দেয়নি আনোয়ার প্রধান।
নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে নয়তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করে দলের সব পদ থেকে অব্যহতি প্রদানের সিদ্ধান্ত দেয়া হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু জানান, সকালে আনোয়ার প্রধানের কাছে নোটিশ পাঠানো হয়েছে। তার হোয়াটসএ্যাপে দেয়া হয়েছে এবং তিনি সিন  (দেখেছেন) করেছেন।
এডভোকেট টিপু আরও জানান, ঘটনা আইনজীবী সমিতির হলেও সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আহ্বায়ক। তিনি আইনজীবী সমিতির দুইবারের প্রেসিডেন্ট। আনোয়ার প্রধানও থানা বিএনপির সাধারণ সম্পাদক উল্লেখ করে কোন সিনিয়র নেতার সঙ্গে বেয়াদবি করলে তা প্রশ্রয় দেয়া হবে না বলে সাফ জানান নগর বিএনপি নেতা টিপু।
শোকজ নোটিশ হোয়াটসএ্যাপে দেখেছেন বলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান জানিয়েছেন। তিনি বলেন, আইন না জানা লোক সংগঠন ও দলের পদে থাকলে দল এবং সংগঠনের জন্য ক্ষতিকর আনোয়ার প্রধান বলেন, আমি বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিএনপির পদে ছিলাম এবং আছি। এমন শো’কজ নোটিশ আমি জীবনে কখনও দেখিনি। তিনি প্রশ্ন রাখেন, আইনজীবীর সমিতির ঘটনায় বিএনপি নেতা কেন শোকজ দিবে। 

একই ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড এর সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতকেও শোকজ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন