শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান এমপি কালামের

প্রকাশ:১৯:৪৪,৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান এমপি কালামের

.

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছেন। কোনো অপশক্তি যেন এই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আরও বলেন, সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সেজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান সংসদ সদস্য। একই সঙ্গে পূজা সফলভাবে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বন্দরের সব মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনে সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন