শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ১৭ মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৭:১০,৯ অক্টোবর ২০২৬

বন্দরে ১৭ মামলার আসামী গ্রেপ্তার

.

বন্দরের মাহমুদনগর এলাকা থেকে ওসমান নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। শুক্রবার (৯ অক্টোবর) ভোর ছয়টার দিকে তাকে ও তার সহযোগী নয়নকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এরমধ্যে ওসমানের নামে ১৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান বন্দরের মাহমুদনগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। তার সহযোগী নয়ন বন্দরের সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মফিজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তত্ত্বাবধানে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন