শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২০:৫০,৯ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জের পরিচিত মুখ নাগরিক নেতা এডভোকেট এ বি সিদ্দিকের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত শনিবার (১০ অক্টোবর)। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বিকেল ৫ টায় এ অনুষ্ঠান হবে।
প্রগতিশীল রাজনীতিক, দেশের যৌতুক বিরোধী আইন প্রতিষ্ঠার অগ্রসৈনিক এবং নারায়ণগঞ্জ নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবি সিদ্দিক একজন বীর মুক্তিযোদ্ধা। রাজনীতির পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। তাকে নাগরিক সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে সবান্ধবে সবাইকে নিমন্ত্রণ করেছে আয়োজক সংগঠন।