শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

চাষাঢ়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ:২২:১৮,৯ অক্টোবর ২০২৬

চাষাঢ়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

.

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাতে পৌনে আটটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, রাতে ঢাকাগামী একটি ট্রেনের উপরে উঠে যাচ্ছিলো কিশোরটি। এসময় চাষাঢ়া রেলস্টেশন সামনে এলে রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির তারের সাথে লেগে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। 
নারায়ণগঞ্জ রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, ঢাকাগামী ট্রেনের ছাদের উপরে উঠে ঢাকার দিকে যাচ্ছিলো কিশোর। এক পর্যায়ে নীচে পড়ে যায়। পরে ট্রেনের  কাটা পড়ে মৃত্যু হায় তার। দুর্ঘটনায় শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। 

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
কিশোরের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি ।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন