শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

চর ধলেশ্বরী গ্রামে রাস্তা নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৩:২৩,১৯ সেপ্টেম্বর ২০২৬

চর ধলেশ্বরী গ্রামে রাস্তা নেই

শীতলক্ষ্যা নদী আর নদীর মোহনায় চল ধলেশ্বরী গ্রাম

কয়েক হাজার লোকের বাস। ঘর-বাড়ি, পশু পাখি সবই আছে। নির্বাচনের সময়ে তাদের ভোটের কদরও বাড়ে। তবে এ গ্রামের মানুষের যাতায়াতের জন্য নেই কোন পথ।  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চল ধলেশ্বরী গ্রামের বাসিন্দাদের এ ভোগান্তি লাঘবে কেউ কোন ব্যবস্থাও নেয়নি।

শীতলক্ষ্যা নদী আর নদীর মোহনায় ঘেরা এ গ্রামের বাসিন্দাদের চলতে হয় ছোট্ট ডিঙ্গি নৌকায় করে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা গভীর রাতে সেই সুযোগটুকুও থাকে না। এতে নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের।

একবিংশ শতাব্দিতে মানুষ যখন দূর চাঁদের দেশে বাস করার চিন্তা করে আর চল ধলেশ্বরী গ্রামের বাসিন্দাদের ভাবতে হয় একটি সড়ক বা রাস্তার কথা। যে রাস্তা হলে ছোট্ট ডিঙ্গি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হবে না তাদের। সড়কপথ না থাকায় কৃষিপণ্য বাজারজাত, চিকিৎসা সেবা নিতে যাওয়াসহ নানারকম দুর্ভোগে পড়তে হয় মানুষজনকে। এমনকি নদী পারাপারের ভয়ে ঝড়ে পড়ে শিক্ষার্থীরাও।

চর ধলেশ্বরী গ্রামের আয়তন ১৫ দশমিক ৪৬ একর। প্রায় তিন হাজার মানুষ বাস করেন এখানে। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা থাকলেও নেই কোন চিকিৎসা কেন্দ্র। স্থানীয়রা জানান, অনেক দিন ধরে অনেকে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, হয় সেতু না হয় অন্তত একটি সড়ক পথ করে দেয়ার।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন