শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ডেঙ্গু বেড়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৫:০৪,১৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ডেঙ্গু বেড়েছে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৫ জন

চলতি বছরের নয় মাসে আক্রান্ত হয়েছে ১৯৮৫ জন। চলতি মাসে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের দেয়া হিসেব মতে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৫ জন। এ তথ্য ধরে বলা যায়, ডেঙ্গুর চোখ রাঙানি বেড়েছে।

এমনিতে নারায়ণগঞ্জের ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, কাশির রোগীর সংখ্যা বেড়েছে। তবে তারা সবাই যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন নয়। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, এসব উপসর্গ দেখে অনেকেই ব্যক্তিগতভাবে চিকিৎসা নিয়েছেন। পরীক্ষা করে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের একটা বড় অংশ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষধ-পথ্য খান। এতেই সুস্থ্য হন অনেকে। কারও কারও অবস্থার অবনতি হলে তারা ভর্তি হন হাসপাতাল বা ক্লিনিকে।

আক্রান্ত হওয়া অনেকে আবার নারায়ণগঞ্জে চিকিৎসা না নিয়ে ঢাকায় চলে যান। বাড়িতে এবং ঢাকায় চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ঠিক কত তা জানে না জেলার স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন অফিস থেকে প্রতি ২৪ ঘন্টায় যে আপডেট দেয়া হয় তা শুধু জেলার হাসপাতাল ও উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের তথ্য।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শহরের খানপুরে অবস্থিত ৩ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন এবং জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ৩ জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে আড়াইহাজার ৬ জন, বন্দর ৮ জন রূপগঞ্জ ৩ জন ও সোনারগাঁয়ে ৩ জন। সব মিলিয়ে গেলো ২৪ ঘন্টায় ৩৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন