শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে মাদক বিক্রেতাকে হত্যা

বন্দর প্রতিনিধি

প্রকাশ:০৮:৫১,১১ অক্টোবর ২০২৬

বন্দরে মাদক বিক্রেতাকে হত্যা

.

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। শনিবার  রাতে  উপজেলার ঘারমোড়া এলাকায় এ ঘটনায় ঘটে। সে ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। 

পরিবারের অভিযোগ, অজ্ঞাত কয়েকজন লোক বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পাশের বাঁশ বাগানে তাকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 
বন্দর থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের  জেরে এ হত্যা হতে পারে। সে এলাকায় মাদক বিক্রি ও সেবন করতো। কয়েকদিন আগে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার জন্য পুলিশের অভিযান চলছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন