শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১০:২১,১১ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ হয়েছে ৪ জন ও আহত হয়েছে তিনজন এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয় দুইজন।
রাতে সোনারগাঁয়ের কাচঁপুর, ফতুল্লা ও শহরের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দগ্ধরা হল শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি এবং আনোয়ার ও শামসুল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দু'টি বাড়িতে পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণের দগ্ধ-৪ ও আহত হয়েছে তিনজন এবং একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক
ডা.সুলতান মাহমুদ সিকদার জানান, চারজনের ৪০ থেকে ৭০% এবং ফতুল্লার দুই শ্রমিক ৫৪/৫৫% বার্ন হয়েছে। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।