শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আদালতে যাওয়ার পথে মারা গেলেন অ্যাডভোকেট মুনির উদ্দিন

প্রকাশ:১৪:৪২,১১ অক্টোবর ২০২৬

আদালতে যাওয়ার পথে মারা গেলেন অ্যাডভোকেট মুনির উদ্দিন

.

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন মারা গেছেন। রোববার আনুমানিক সকাল ১০টার দিকে নিজ কর্মস্থল আদালতপাড়ায় যাওয়ার পথে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এ সময় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট মুনির উদ্দিনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। তিনি বলেন, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন